১২
১২ জিলহজ
কঙ্কর নিক্ষেপ ও মক্কায় প্রত্যাবর্তন
১২ জিলহজের করণীয় ১১ জিলহজের মতোই। তিন জামারায় কঙ্কর নিক্ষেপ এবং প্রথম দুই জামারায় দোয়া করা। এই দিন চাইলে মক্কায় চলে আসা যাবে, তবে সেক্ষেত্রে সূর্যাস্তের আগেই মিনা ত্যাগ করতে হবে। আর সূর্যাস্তের পরও মিনায় অবস্থান করলে রাত যাপন করে পরদিন জামারায় কঙ্কর নিক্ষেপ করতে হবে।